সাহেদ হোসেন দিপু
হাইমচরে বাগান থেকে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চরপোড়ামুখী গ্রামের মৃত আলী আশ্রাদ রাড়ীর ছেলে মিস্টার রাড়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চরপোড়ামুখী গ্রামের হাসিম রাড়ীর ছেলে মিস্টার রাড়ীকে নিজেদের পরিত্যক্ত বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। ঘটনার খবর পেয়ে চাঁদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিম তদন্তের জন্য ঘটনাস্থলে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মিস্টারকে গত বুধবার বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাতে তার বাড়ির লোকজন খোজাখুঁজি করলে কোথাও মিস্টারের সন্ধান মিলেনি। ভোরে আশ্রাদ রাড়ীর বাগানে লাশ দেখে তার পরিবারের লোকজন কান্নাকাটি করতে থাকে। সরেজমিনে দেখা যায়, মিস্টারের মাথায় আঘাত ও গলায় কাপড়ের চাপ পড়ে আছে। তার মাথা থেকে রক্ত পড়ছে।
এ ব্যাপারে নিহতের ভাই আক্তার জানান, আমার ভাইয়ের সাথে কারো শত্রুতা ছিল না। আর কোনদিন কারো সাথে ঝগড়া করতে দেখিনি। আমরা দুই ভাই কাজ শেষে বাড়ি ফিরি একসাথে। বিকাল থেকে তার কোন খোঁজ পাইনি। মিস্টারের লাশ হাইমচর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।
২৩ এপ্রিল, ২০২০।
