স্টাফ রিপোর্টার
জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। গত ১৫ আগস্ট সকালে ঐ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাড. রনজিত রায় চৌধুরী, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাড. বদিউজ্জামান কিরণসহ অন্যান্য নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীর পক্ষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৯ আগস্ট, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শিক্ষামন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ
