চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের সভা

শাহ আলম খান
ছাত্রলীগের ভাই-বোনদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন এবং একই সময় তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তিনি মুক্তিরও ডাক দিয়েছিলেন। দেশ হিসেবে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা মুক্তির পথে কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছি। এই মুক্তি শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি না। এই মুক্তি হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আত্মিক মৃক্তি। অর্থাৎ বঙ্গবন্ধু আমাদের যে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষের কথা বলেছিলেন আমাদের সেই সোনার মানুষ হতে হবে। বাংলাদেশকে গড়ার জন্য তোমাদের প্রজন্মই বড় ধরনের ভূমিকা রাখবে। আর সেই ভূমিকা পালন করবার জন্য তোমাদের সেইভাবে তৈরী করতে হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, তোমরা যেহেতু বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী, যেহেতু তোমরা ছাত্রলীগের আদর্শ বিশ^াস কর, অর্থাৎ যেটি আওয়ামী লীগেরও আগে বঙ্গবন্ধু তৈরী করেছিলেন। এটি শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন। সেই সংগঠনের সদস্য হিসেবে সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য এবং সমাজকে পথ দেখার জন্য তোমারদেকে অনেক বড় ভূমিকা রাখতে হবে। তোমরা যে পড়াশুনা করছো, অর্থাৎ পরীক্ষায় আসছে সেগুলোই পড়ছো, তাহলে চলবে না। নিজেদের তৈরী করার জন্য তোমাদের বঙ্গবন্ধুকেও বুঝতে হবে। তাঁর জীবন থেকে দিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে যে কাজ করছেন এবং ভবিষ্যতের জন্য যা করবেন তাও তোমাদের বুঝতে কেন তিনি এসব করছেন।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর স্থানীয় প্রতিনিধি অ্যাড. সাইফুদ্দিন বাবু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, শহর ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রনি, সহ-সভাপতি বিল্লাল সরকার, সাংগঠনিক সম্পাদক আল হেলাল ইনু, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান সাদ্দাম, লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিপু, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাছির মোস্তান প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাছির মোস্তান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মো. কেফায়েত উল্লাহ।
১৯ আগস্ট, ২০২০।