চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বিশাল মিছিল

এস এম সোহেল
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা বাংলার মানুষের ভাষার অধিকার, স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে তরুণ প্রজন্ম এখন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আপনাদের সেবা করার জন্য বিগত তিনবার চাঁদপুর-৩ সংসদীয় আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। দেশের ১৮ কোটি মানুষের আশা ও ভালোবাসার স্থান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বিশ্বনেতা শেখ হাসিনা। আগামি নির্বাচনেও তিনি আমাকে আপনাদের সাথে থেকে নির্বাচন করার জন্য মনোনীত করেছেন। এজন্য আমি নেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সবার কাছে কৃতজ্ঞাতা প্রকাশ করছি।
ডা. দীপু মনি বলেন, নির্বাচনী এলাকার সবার স্নেহ ও ভালোবাসার কাছে আমি ঋণী। এই ঋণ দিন-দিন বাড়ছে। আপনারা যদি আবারো আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তাহলে কিছুটা হলেও আপনাদের ঋণ শোধ করতে পারবো। আশা করি আপনারা বিগত নির্বাচনে যেভাবে আমার পাশে থেকে সমর্থন দিয়েছেন আগামি নির্বাচনেও ঐক্যবদ্ধ হয়ে সাথে থাকবেন।
তিনি বলেন, নির্বাচনে চাঁদপুর-৩ আসনসহ সবগুলো আসনে আমরা নৌকাকে জয়ী করতে হবে। যেন শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হন। তাই আমরা নৌকার সাথে আছি এবং থাকবো। যেসময় ডাক দেয়া হবে রাজপথে থাকবেন এবং যে কোন অপশক্তিকে রুখে দিয়ে নৌকার বিজয়কে নিশ্চিত করবেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদিকা অধ্যাপিকা মাসুদা নূর খান, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, উপ-প্রচার বিষয়ক সম্পাদক হাসান ইমাম বাদশা, উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. মো. হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আ. মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুরে আগমনের খবর শুনে বিভিন্নস্থান থেকে নেতাকর্মীরা খন্ড-খন্ড মিছিল নিয়ে আসেন। সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে শহরের নতুনবাজারস্থ নিজ বাসভবনের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ডা. দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

২৮ নভেম্বর, ২০২৩।