আল মাহমুদ টিটু মোল্লার সহধর্মিণীর জানাযা ও দাফন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লার সহধর্মিণী শারমিন আক্তার (৩৩) রোববার বিকেলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাযা শেষে পালালোকদি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
স্ত্রী শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল-মাহমুদ টিটু মোল্লা।
জানাযার আগে মরহুমা শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় আলোচনা করেন মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৈনিক ইল্শেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান (এসি মিজান), ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ মো. আরিফ উল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান, আন নূর ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাও. মাইনুদ্দীন খান ইসলামাবাদী প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ বেনজির আহমদ মুন্সি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, কাউন্সিলর শাহজালাল মুফতী, জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকনসহ অসংখ্য গুণগ্রাহী।
জানাযায় ইমামতি করেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাও. কবির হোসেন। দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জিবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাও. ইব্রাহিম খলিল আনন্দপুরী।

২৮ নভেম্বর, ২০২৩।