
খেলাধুলা শিক্ষার্থীদের পড়ালেখায় ভালো করতে উৎসাহ যোগায়
…………. ভারপ্রাপ্ত জেলা প্রশাসক
শাহ আলম খান
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছেন, একাডেমিক পড়া-লেখার পাশাপাশি খেলা-ধুলার চর্চাও একান্ত প্রয়োজন। খেলা-ধুলার চর্চা আরো বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে খেলার প্রতিযোগিতা ভাল করার জন্য উৎসাহ যোগায়। গতকাল রোববার বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি চাঁদপুর জেলা আয়োজিত ৪৯তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া (অ্যাথলেটিকস্) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ধরনের খেলার যারা আয়োজন করেছেন এবং অনেক পরিশ্রম করেছেন তাদের আমি জেলা প্রশাসকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। আজ যারা বিজয়ী হয়েছে এবং বিজয়ী হতে পারেনি সবাইকে অভিনন্দন। যারা ভাল করতে পারেনি তারা আগামিতে ভালো করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিবে।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
আরো বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাহাত হোসেন ও গীতা পাঠ করেন নবনিতা সেন।
ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক এমআর ইসলাম বাবু। আলোচনা শেষে ৪০টি ইভেন্টের বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
শীতকালীন এই প্রতিযোগিতার ইভেন্টের মধ্যে ছিলো বালক ছোট: ১শ’ ও ২শ’ মিটার দৌড়, বালক ছোট: দীর্ঘ লাফ ও উচ্চ লাফ। বালক ছোট: দড়ি লাফ। বালক মধ্যম: ১শ’, ২শ’ ও ৪শ’ মিটার দৌড় ও দীর্ঘ লাফ।
বালক মধ্যম: উচ্চ লাফ ও লাফ, ধাপ ও ঝাঁপ। বালক মধ্যম: গোলক নিক্ষেপ, ৪শ’ মিটার রিলে, দড়ি লাফ। বালক বড়: ১শ’ ২শ’ ৪শ’ ৮শ’ ও ১৫শ’ মিটার দৌড়, দীর্ঘ লাফ, লাফ, ধাপ ও ঝাঁপ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, ৪শ’ মিটার দৌড় ও দড়ি লাফ।
বালিকা মাধ্যম: ১শ’ ও ২শ’ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বর্শা নিক্ষেপ, রীরে দৌড় (৪শ’ মিটার), দড়ি লাফ। বালিকা বড়: ১শ’ ২শ’ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, রেলী ৪শ’ মিটার ও দড়ি লাফ।
দলীয় খেলা: বালক (ক্রিকেট) চ্যাম্পিয়ন হাইমচর নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়। ক্রিকেট (বালিকা) চ্যাম্পিয়ন: মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
ভলিবল (বালক): চ্যাম্পিয়ন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ন: বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর।
বাস্কেটবল (বালক): চ্যাম্পিয়ন গণি মডেল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর। বাস্কেটবল (বালিকা): বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর।
ব্যাটমিন্টন (ছাত্র একক) চ্যাম্পিয়ন চেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মতলব উত্তর। ব্যাটমিন্টন (ছাত্র দ্বৈত): চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মতলব উত্তর।
ব্যাটমিন্টন (ছাত্রী একক) চ্যাম্পিয়ন: হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ব্যাটমিন্টন (ছাত্র দ্বৈত): চ্যাম্পিয়ন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
টেবিল টেনিস (একক ছাত্র): চ্যাম্পিয়ন বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর। টেবিল টেনিস (ছাত্র দ্বৈত): বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর।
টেবিল টেনিস (একক ছাত্রী): চ্যাম্পিয়ন বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর। টেবিল টেনিস (ছাত্রী দ্বৈত): বীর প্রতীক মমিন উল্যাহ পাটওয়ারী একাডেমি চাঁদপুর সদর।
