
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অভিন্ন অনুষ্ঠানে আয়োজনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব এবং পরিচালনা করেন মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত।
প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। তিনি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযথভাবে উদযাপন করা আমাদের জাতীয় কর্তব্য। জাতির পিতা জীবনের সবকিছু ত্যাগ করে গেছেন এ দেশের মানুষের জন্যই। আর সেই কষ্টের ফসল হিসেবই আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন জাতির মর্যাদা। তার জন্ম শতবার্ষিকী আমরা ভালভাবে উদযাপন করবো।
আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথিলা, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, শ্রমিক লীগ সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক শামসুজ্জামান ডলার, গোলাম নবী খোকন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
