স্টাফ রিপোর্টার
চাঁদপুরের কাঁচা বাজারগুলো ও পাড়া মহল্লার দোকানে প্রচুর পরিমাণে শীতের সব্জি আমদানি হয়েছে। তবে গত কয়েকদিন এর সাথে যোগ হয়েছে নতুন আলু। প্রতিকেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। আর পুরনো আলু বিক্রি হচ্ছে আগের দরেই ১৮ থেকে ২০ টাকা কেজি দরে।
গতকাল শহরের পালবাজার কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি সব্জির দোকানে শীতের সব্জির পসড়া সাজিয়ে রেখেছে ব্যবসায়ীরা। তবে কোন সব্জির মূল্যই কম নেই। আমদানির উপর নির্ভর করায় চাঁদপুরের ব্যবসায়ীদের কমমূল্যে সব্জি বিক্রি করা চিন্তা করতে পারেন না। প্রতিদিনের আমদানিকৃত সব্জি দিয়েই চাহিদা মিটে চরাঞ্চল ছাড়া জেলার সিকি কোটি মানুষের।
পাল বাজার সব্জি ব্যবসায়ীরা জানান, প্রতিকেজি সিম ৭০ টাকা, কুমড়া ৩৫ টাকা, করলা ৫০ টাকা, বেগুন ৫৫ টাকা, ফুলকপি মাঝারি সাইজের ৪০ টাকা, ছোট সাইজের ৩০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, টমেটো দর বেড়েছে। গত সপ্তাহে ছিলো ১০০ টাকা, আজকের বাজার মূল্য ১২০ টাকা। গাজর ৭০ টাকা, শসা ২৫ টাকা, চালকুমড়া প্রতিপিস ৭০-৭৫ টাকা, লাল শাক ৩০-৪০ টাকা, ছোট করলা ৬০ টাকা, লাউ ছোট সাইজের ৪০ টাকা, বড় ধরনের লাউ গড়ে ৫০-৬০ টাকা, কাঁচা মরিচ প্রতিকেজি ১২০-১৪০ টাকা, ধনিয়া পাতা প্রতিকেজি ৮০-১২০ টাকা।
সব্জি ব্যবসায়ী ছাত্তার ঢালী, ছোবহান মুন্সি ও ছলেমান বেপারী বলেন, আমরা সব্জি ক্রয় করে ঢাকা কারওয়ান বাজার থেকে। পরিবহন খরচ শেষে চাঁদপুরে এনে বিক্রি করা পর্যন্ত প্রতিকেজিতে মূল্য বৃদ্ধি হয়ে যায়। সে কারণে খরচসহ আমাদের মূল্য নির্ধারণ করতে হয়। স্থানীয়ভাবে উৎপাদিত সব্জির আমদানি নেই বললেই চলে। আবার অনেকেই বরিশাল অঞ্চল থেকে সব্জি আনেন। বর্তমানে লঞ্চের পরিবহন খরচও বেড়েছে। যার কারণে ব্যবসায়ীদের অতিরিক্ত মূল্যে বিক্রি ছাড়া উপায় থাকে না।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শীতের সব্জির সাথে এসেছে নতুন আলু
