শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় মানুষ হতে হবে…জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই স্লোগানে চাঁদপুর সরকারি শিশু পরিবার এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস ২০২১’ পালিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সরকারি শিশু পরিবার মিলনায়তনে কেক কাটা, শিশুদের মাঝে কেক, মিষ্টি বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও বিশেষ অতিথি পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এতিম শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং শিশুদের কেক খাইয়ে দেন। জেলা প্রশাসক উপস্থিত শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় মানুষ হতে বলেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এবং পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মত রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম, ইমরান-মাহমুদ-ডালিম, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মো. মনিরুল ইসলাম, সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
১৯ অক্টোবর, ২০২১।
