চাঁদপুরে শ্রেষ্ঠ ওসি আব্দুর রশিদ

এস এম সোহেল
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। বুধবার (৭ ডিসেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিলন মাহমুদ এ ঘোষণা দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথের পরিচালনায় পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শোনেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।
গত নভেম্বর মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বরপ্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নভেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন- অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে। নবম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই মো. আব্দুল আলিম, শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এএসআই মো. রেজাউল করিম।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়- থানায় কর্মরত এসআইদের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হাজীগঞ্জ থানার এসআই মো. আব্দুল আজিজ, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই শামীমা আক্তার, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুস্কার এএসআই মো. নুরুল আমিন, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিক বিভাগের (টিআই) মো. মুনাজ্জির হুসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর ওসি মুহাম্মদ আব্দুর রশিদ সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

০৮ ডিসেম্বর, ২০২২।