এস এম সোহেল
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে চাঁদপুর সদর মডেল থানা, ডিবি ও ট্রাফিকের আরও ৮ জন পুরস্কৃত হন। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ এ ঘোষণা দেন।
পরে ওসি মুহাম্মদ আব্দুর রশিদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরীতে ৮ম বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃতরা হলেন- আগস্ট-২০২২ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. আব্দুল আলীম, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই সাইফুর রহমান, জেলার মধ্যে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী চাঁদপুর সদর মডেল থানার এএসআই মো. আবু হানিফ, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. রাশেদুদ জামান ও এএসআই মো. শাখাওয়াত হোসেন, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদর ট্রাফিকের টিআই (প্রশাসন) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর ওসি মুহাম্মদ আব্দুর রশিদ সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
০৫ সেপ্টেম্বর, ২০২২।
