ফরিদগঞ্জ ব্যুরো
তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ এম এ হান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবলু, সাবেক যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, সেলিমুস সালাম, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী।
০৫ সেপ্টেম্বর, ২০২২।
