স্টাফ রিপোর্টার
চাঁদপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল পাটওয়ারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) পুরাণবাজারস্থ মধ্য শ্রীরামদী কবরস্থান রোডের দেলু মিজির বসতঘর থেকে তাকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ডিবি পুলিশের এসআই ইমাম হোসেন পুরাণবাজারস্থ মধ্য শ্রীরামদী কবর স্থান রোডের দেলু মিজির বসতঘর থেকে মাদক ব্যবসায়ী মো. রাসেল পাটোয়ারী (৩৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক রাসেল পাটওয়ারী পুরাণবাজার মধ্য শ্রীরামদী কবর স্থান রোডের মৃত আলী হোসেন পাটোয়ারীর ছেলে।
উল্লেখ্য, ২০২১ সালের পুরাণ বাজারের মেরকাটিজ রোডে দু’গ্রæপের সংঘর্ষে শামীম গাজী নামের এক পথচারী নিহতের ঘটনায় রাসেল পাটোয়ারী এজহারভুক্ত ২নং আসামি। এ মামলার অন্য আসামিরা অর্থের বিনিময়ে মামলাটি চাপা দিয়ে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এছাড়া মেরকাটিজ রোডে দু’গ্রæপের সংঘর্ষে ঘটনায় মূল হোতা মাদক ব্যবসায়ী হেলাল ফরাজী নতুন বাজার-পুরাণবাজারে বিভিন্ন অলিতে-গলিতে নিরাপদে মাদক ব্যবসা করে আসছে বলে একাধিক সূত্রে জানা যায়।
১২ জানুয়ারি, ২০২২।
