চাঁদপুরে সিএনজি চালকদের মাঝে উপহার প্রদান

স্টাফ রিপোর্টার
সোমবার থেকে চাঁদপুরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিএনজি স্কুটার চলাচল বন্ধ থাকবে। সেজন্য রোববার জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে ৪২০ জন সিএনজি স্কুটার চালক প্রত্যেককে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। সিএনজি স্কুটার শ্রমিক ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী শাহরিয়ার ওমর ফারুক ও সাধারণ সম্পাদক সলিম গাজী চালকদের পক্ষে তা গ্রহণ করেন।
শ্রমিক নেতৃবৃন্দ এ উপহারগুলো চালকদের ঘরে ঘরে পৌঁছে দিবেন। সেই লক্ষ্যে রোববার দুপুর দেড়টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান তাদের হাত তা তুলে দেন।
প্রতি প্যাকেট উপহারে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১ কেজি লবণসহ মোট ১৬ কেজি খাদ্য সামগ্রী।
তবে শর্ত হচ্ছে সোমবার থেকে ৩০ মে পর্যন্ত এরা সিএনজি নিয়ে রাস্তায় বের হবে না। বের হলে কঠোর কঠোর ব্যবস্থা নেয়া হবে।

১৮ মে, ২০২০।