মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমীন (৭১) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার বাদ জুমা বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টায় তার মোবারকদী গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে……….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজার পর মতলব থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূশরাত শারমিন, জেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, সাবেক সহকারী কমান্ডার মো. মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ, আ. রাজ্জাক, সালামত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৮ মে, ২০২০।
