স্টাফ রিপোর্টার
চাঁদপুরের তিন নদীর মেঘনা মোহনায় সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা নাজমুল তানভীর পরিবহন নামের একটি ট্রলার প্রচন্ড ঘূর্ণিস্রোতে পড়ে নদীতে নিমজ্জিত হয়েছে। ট্রলারে থাকা চালক ও মালিক মো. বিল্লাল হোসেন (৫০), নাজমুল হোসেন (২৩) ও মানিক (৪০) নদীতে থাকা অন্য নৌ-যানের সহায়তায় সাঁতরে উঠে প্রাণে রক্ষা পায়।
সবশেষ খবরে জানা যায়, গত শনিবার বিকেল পর্যন্ত ৩ দিনেও ডুবে যাওয়া ট্রলার ও ট্রলারে থাকা সাড়ে ৪শ’ বস্তা শাহ সিমেন্ট উদ্ধার করা সম্বব হয়নি বলে ট্রলার মালিক মো. বিল্লাল হোসেন জানান।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ট্রলারটি ডুবে যাওয়ার পর তাৎক্ষণিক নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারে থাকা আরোহিদের অন্য নৌযানের সহায়তায় উদ্ধার করে চাঁদপুর নৌ-থানায় এনে আশ্রয় দেয়া হয়। তাৎক্ষণিক চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে ট্রলারটি উদ্ধারে ব্যাপক তল্লাশি চালায়। পরে তারা ডুবে যাওয়া ট্রলারের স্থান নির্ধারণ করলে ও কোন উদ্ধার তৎপরতা চালায়নি। গত শুক্রবার চাঁদপুর ফায়ার সার্ভিস ও ট্রলার মালিক বিল্লাল কর্তৃক ঢাকা থেকে আনা বেসরকারি ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার কাজ করার জন্য সব ব্যবস্থা পরিচালনা করে। ট্রলার মালিক জানান, শনিবার বিভিন্ যন্ত্রাংশের মাধ্যমে উদ্ধার কাজ দ্রুতগতিতে চালানো হবে।
ঘটনাটি ঘটে, গত বৃহস্পতিবার দুপুর অনুমান ১২টায় পদ্মা-মেঘনা ডাকাতিয়ার তিন নদীর মোহনায় শহরের পুরাণ বাজার ট্রলারঘাট সংলগ্ন এলাকায়।
এ সময় প্রত্যাক্ষদর্শীরা জানান, ট্রলারটি ঘুরানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি নৌ-যানের সাথে সংঘর্ষ লেগে দুর্ঘটনায় শিকার হয়েছে। এ দুর্ঘটনায় জাহাজ ও সিমেন্টসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিসাধিত হয় বলে জাহাজে মালিক মো. বিল্লাল হোসেন বেপারী জানান।
ট্রলার মাঝি মো. বিল্লাল হোসেন বেপারী জানান, বৃহস্পতিবার ভোরে তারা মুন্সীগঞ্জ থেকে ৪ হাজার ৫শ’ বস্তা শাহ্ সিমেন্ট নিয়ে চাঁদপুরের বাঘড়া বাজারের উদ্দেশে রওয়ানা হয়। ঘটনাস্থলে এসে ট্রলার মোড় ঘুরানোর সময় প্রচন্ড ঘূর্ণি স্রোতের তোরের মধ্যে পড়ে ট্রলারটি অপর একটি নৌ-যানের সাথে সংঘর্ষ লেগে কাত হয়ে পানিতে নিমজ্জিত হয়। ট্রলারে থাকা সিমেন্টগুলো শাহ্ সিমেন্ট কোম্পানীর বাঘড়া বাজার এলাকায় নিয়ে যাচ্ছিল।
ঘটনাস্থল পদ্মা-মেঘনা ডাকাতিয়ার এ তিন নদীর মোহনায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মালবাহী ট্রলার, বালু বোঝাই বলগেট, নৌকা ও জাহাজ ডুবে বড় বড় ক্ষতিসাধিত হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান।
এ দুর্ঘটনায় জাহাজ মালিক বিল্লাল বেপারী চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেন। যার নং ৮৯০, তারিখ- ১৭/১০/২০১৯।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অনেক ট্রলার, বড় বড় লঞ্চ ও বিভিন্ন নৌ-যান বিগত দিনে ডুবলে ও উদ্ধার করা সম্বব হয়নি।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে সিমেন্টবোঝাই ট্রলার ৩ দিনেও উদ্ধার হয়নি
