ফরিদগঞ্জে বরেণ্য নারী সাংবাদিক দিল মনোয়ারার স্মরণ সভা

ফরিদগঞ্জ ব্যুরো
বরেণ্য নারী সাংবাদিক কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহ-সভাপতি দিল মনোয়ারার স্মরণে ফরিদগঞ্জে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে নবীন কচি-কাঁচার আয়োজনে মেলার শিশুর যুগ্ম আহবায়ক জুবায়ের আলম জিশানের সভাপতিত্বে ও তরুণ সংগঠক নূরুল ইসলাম ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেলার পরিচালক ফরিদ আহমেদ রিপন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলার চিত্রাংকন বিভাগের শিক্ষক অভিজিত, তরুণ সদস্য হুসাইন মিলন, ফরিদগঞ্জ লেখক ফোরামর অর্থ বিভাগের পরিচালক শামিম হাসান ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক বাঁধন কুমার শীল।
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ নারায়ন রবিদাস, যুগ্ম সংগঠক রাসেল হাসান ও মামুন হোসেন, তরুণ সদস্য আলোসহ মেলার চিত্রাংকন ক্লাসের শিক্ষার্থীরা। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।