স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক
সভাপতি রোটারিয়ান সুভাষ চন্দ্র রায়ের সহধর্মিণী কল্পনা রায় (৬৫) পরলোক গমন করেছেন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় ঢাকা গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় কল্পনা রায়ের মরদেহ চাঁদপুরে আনা হলে প্রথমে মরদেহটি চাঁদপুর প্রেসক্লাব সড়কস্থ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় রাখার পর তার মরদেহ চাঁদপুর শ্রী শ্রী কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে এনে রাখা হয়। প্রায় ৩০ মিনিট এখানে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহটি রাখা হলে বিভিন্ন সনাতন সংগঠনের নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। কল্পনা রায় দীর্ঘদিন ধরে শ^াসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকাস্থ গ্রীণ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চাঁদপুর কালীবাড়ি মন্দিরে কল্পনা রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন কালী বাড়ি মন্দির কমিটি, হরিবোলা সমিতি, জলা জন্মাষ।টমী উদ্যাপন পরিষধ, জেলা পুজা উদযাপন পরিষদ, মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দির কমিটি, মধুসুদন উচ্চ বিদ্যালয়, হরিসভা কমপ্লেক্স, হরিসভা কালী মন্দির, জগন্নাথ মন্দির, হাইমচর পুজা উদ্যাপন পরিষদ, গুয়াখোলা কুন্ডের বাড়ি পুজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চাঁদপুর অযাচক আশ্রম, বিশ^ অখণ্ড সংগঠন, জাগো হিন্দু পরিষদ সহ বিভিণ্ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী স্থীরাত্মানন্দজি মহারাজ, চাঁদপুর অযাচক আশ্রমের মহারাজ রতন লাল গাঙ্গুলী, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, প্রচার সম্পাদক মানিক দাস, সদর থানা পুজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, মধুসুদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার সহ আরও অনেকে। রাত পৌনে ৮টায় কালী বাড়ি মন্দির থেকে কল্পনা রায়ের মরদেহ সবদাহের উদ্দেশে বাগাদী রোডস্থ চাঁদপুর পৌর শশ্মানে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকীর্ত অনুষ্ঠিত হয়।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
