কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
বিএনপি কমিটি থেকে পদত্যাগকৃত নেতাকর্মীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদককে এ পদত্যাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকৃত নেতাকর্মীরা হচ্ছেন- কচুয়া উপজেলা বিএনপির সদস্য পদ থেকে মাসুদ রেজা খান টিটু, শাহজালাল খান সাজু, উত্তর কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে কাজী জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী মহসিন, মো. আ. কাদের, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক শফিক বকাউল, উপজেলা যুবদলের কমিটির ইউছুফ মজুমদার, উত্তর কচুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক মেম্বার, সহ-সভাপতি লোকমান হোসেন মেম্বার, সাইফুল ইসলাম, উত্তর কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওসমান মজুমদার, সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হানিফ তালুকদারসহ আরো ২৫/৩০ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন।
বিএনপির কমিটি থেকে পদত্যাগকৃত নেতাকর্মীরা বলেন, আমরা সবাই স্বেচ্ছায় বিএনপির এ কমিটি থেকে পদত্যাগ করেছি, কিন্তু দল থেকে পদত্যাগ করিনি।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
