চাঁদপুরে স্ট্যাম্প ভেন্ডার সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বেলা ১১টায় বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি, চাঁদপুর জেলা শাখার কমিটি গঠনকল্পে সদর সাব-রেজিস্ট্রী দলিল লেখক অফিসে (ভেন্ডার সমিতির অস্থায়ী কার্যালয়) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ মো. নুরুল আলম।
সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সিনিয়র সহ-সভাপতি ও চিতোষী (শাহরাস্তি) কমিটির সভাপতি আবদুল মালেক মিয়া, হাজীগঞ্জ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মামুনর রশিদ স্বপন, হাজীগঞ্জের সিনিয়র ভেন্ডার কাজী আবদুর রহমান, মতলব দক্ষিণ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমান ছাদেক, চাঁদপুর জেলা কমিটির সদস্য নুর মোহাম্মদ, মতলব উত্তর সভাপতি মোখলেছুর রহমান, মেজবাহ উদ্দিন চৌধুরী, মতলব উত্তর সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা ভেন্ডার সমিতির সভাপতি তোফায়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, চাঁদপুর ফৌজদারি ও জজ কোট সভাপতি সফিকুর রহমান, সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, ভেন্ডার কামাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রী অফিস সভাপতি মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ডা. মাওলানা মো. সাইফুল্লাহ্, সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ (রাজু), সহ-সাধারণ সম্পাদিকা দিলারা মমিন, কচুয়া স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি একেএম তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাউছার মিয়াজী, সাংগঠনিক সম্পাদক শাহআলম তালুকদার, সাবেক কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমআই মমিন খানসহ অন্যান্য উপজেলার ভেন্ডারবৃন্দ।
মধ্যাহ্নের ভোজের বিরতির পর আগের কমিটি বিলুপ্ত করা হয়। পরে ভেন্ডার সমিতির চাঁদপুর জেলার নির্বাচন কমিটি নতুন করে গঠন করা হয়। নির্বাচন কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও এমআই মমিন খানের মতামতের ভিত্তিতে ও সব ভেন্ডারদের উপস্থিতিতে ভোটে নতুন সভাপতি আলহাজ মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুর রহমানকে নির্বাচিত করা হয়। আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়। যার মেয়াদ ৩ (তিন) বছর।

৪ আগস্ট, ২০১৯।