চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্কের উপর সাঁড়াশি অভিযান করা হয়েছে। স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৫ জন্য ব্যাক্তিকে ৩ হাজার ২শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও সরকারের বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নির্দেশে আমরা জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যানবাহন চলাচল করার অপরাধে ২৬৯ ধারায় ৫টি মামলায় ৫ জন ব্যক্তিকে ৩ হাজার ২শ’ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

১৭ জুন, ২০২১।