ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার (১৬ জুন) বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে টেলিকফারেন্সে কর্মসূচির উদ্বোধন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি।
পরে স্থানীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে এবং অ্যাড. কামরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সবাইকে অন্তঃত ৩টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাই যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে আমি আহ্বান জানাবো, নিজেরা ৩টি করে এবং নিজেদের আত্মীয়-স্বজনকে তিনটি করে গাছ লাগানোর অনুরোধ করেন। গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না, ফলজ গাছ আমাদের ফল খাওয়ার সুযোগ করে দেয়, বনজ ও ঔষধি গাছ আমাদের রোগ নিরাময়ে ভুমিকা রাখে। তাই আমাদের আরো বেশি-বেশি করে গাছ লাগাতে হবে। আমি আশা করবো যুবলীগের প্রতিটি নেতাকর্মী নিজেদের বাড়ির আঙ্গিনায় গাছ রোপণ করবে।
এসময় অতিথি উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য অরূপ কর্মকার, বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির সভাপতি ফারুক হোসেন ভূঁইয়া প্রমুখ।
১৭ জুন, ২০২১।
