চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ১০১ প্রদীপ প্রজ্জলন

 

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভয়াল ২৫ মার্চ কালো রাতে সব শহীদদের স্মরণে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ১০১টি প্রদীপ প্রজ্জলন করেছে।
২৫ মার্চ রাত সাড়ে ১১টায় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মোরশেদ জুয়েল, কেএম মাসুদ, রনজিৎ সাহা মুন্না, শাহআলম খান, মারুফ আনাম, সিদ্দিকুর রহমান, রাসেল আহমেদ, মাহাতাব হোসেন রাসেল, সৈয়দ লুৎফুর রহমান এসেলার, কিরন ভূঁইয়া, তাপস রায়, কামরুল হাসান সোহেল, জাকারিয়া গাজী, খলিলুর রহমান, নাছির উদ্দিন নিশান, হাবিবুর রহমান, জুয়েল কান্তি নন্দু, শাহ আলমসহ আরো অনেকে।
২৮ মার্চ, ২০২১।