রহিম হাওলাদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

 

চাঁদপুর প্রেসক্লাব সদস্য নান্নু হাওলাদারের বাবা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ মো. নান্নু মিয়া হাওলাদারের বাবা চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক হাজি আব্দুর রহিম হাওলাদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল অংশগ্রহণ করেন।
মিলাদ, দোয়া ও মোনাজাত শেষে মরহুম হাজি আব্দুর রহিম হাওলাদারসহ সব ধর্মপ্রাণ মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ চাঁদপুরের গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শনিবার (২৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান, আলেম-ওলামা, মরহুমের আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর উপস্থিতির মধ্য দিয়ে শহরের পুরানবাজার দোকানঘর রামদাসদী হাওলাদার বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিলাদ, দোয়া ও মোনাজাত শেষে বাদজোহর গরিব ও দুঃস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে তবারুক বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মো. মজিবুর রহমান ভূঁইয়া, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য মো. ওমর পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ শওকতআলী, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, প্যানেল মেয়র-২ মিসেস ফরিদা ইলিয়াস, মহিলা কাউন্সিলর ফেরদৌসি বেগম, শাহিদা বেগম, ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. মালেক শেখ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, বিশিষ্ট রাজনৈতিক নেতা ও সমাজসেবক আব্দুর রহমান হাওলাদার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী হাওলাদার কুট্রি, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মরহুমের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আলহ্জা মো. নান্নু মিয়া হাওলাদার, মো. শাহজাহান হাওলাদার, আবদুল খালেক হালাদার, আবদুল মালেক হাওলাদার, আবদুল বারেক হাওলাদার, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকতা ও পৌর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন হাওলাদার ও আব্দুল কাদির হাওলাদার, মেয়ে লুৎফা বেগম, ফাতেমা বেগম, ফালেহা বেগম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২৮ মার্চ, ২০২১।