চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের মোম প্রজ্জ্বলন

স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ভয়াল ২৫ মার্চ কালো রাতে সব শহীদদের স্মরণে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজনে মোম প্রজ্জ্বলন করেছে। গত ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনারে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েলের নেতৃত্বে মোম প্রজ্জ্বলন করা হয়।
মোম প্রজ্জ্বলনকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, জাহিদুর রহমান জাহিদ, জসিম উদ্দিন রাসেল, মো. মাঈনুদ্দিন আরিফ সুমন, ফারুক হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক এস মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন রতন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফতেকার আহমেদ মিসল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান গাজী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মবিন জনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফাহাদ হাসান সিহাব, সদস্যরা হলেন আকতার হোসেন, ইফতেখার হারুন, আরিফ বেপারী, মো. হোসেন বাতাস, শুভাশিষ ঘোষ শ্রীগুরু, মাহতাব হোসেন রাসেল, রাসেল আহমেদ, ঈমান গাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল, মো. নিশান, মো. খলিলুর রহমান, মো. মাহমুদ খান, মো. জাকারিয়া, মো. ইয়াছিন, তাপস রায়, বিজয় কুমার নাগ. মো. সলিম খান, মো. আনোয়ার, মো. সালমান, মো. রাসেল, মো. সাজ্জাদ হায়দার, মো. সাব্বির, সজীব, রুবায়েত আহমেদ উৎসসহ আরো অনেকে।

২৮ মার্চ, ২০২২।