শাহ আলম খান
চাঁদপুরে কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লবের সামনে জেলা ও উপজেলায় করোনা নমুনা সংগ্রহকারী স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের আয়োজনে এই মানববন্ধন করা হয়।
স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট মো. রাসেল হোসাইনের সভাপতিত্বে ও আবির মজুমদারের পরিচালনায় বক্তারা বলেন, সারা পৃথিবীজুড়ে যখন করোনাভাইরাস মহামারিতে আতঙ্কিত ঠিক বাংলাদেশও তখন করোনাভাইরাস মোকাবিলায় আতঙ্কিত ছিল। কারণ, স্বাস্থ্যখাতে জনবল সঙ্কট থাকায় করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা ও দিন দিন আক্রান্তের হার বৃদ্ধি হওয়ার নমুনা সংগ্রহ করা অনেকেই বিপাকের মধ্যে ছিল কর্মরত টেকনোলজিস্টরা।
দেশের এই ক্রান্তিলগ্নে সারা বাংলাদেশে এই করোনা যুদ্ধে ও মানবতার টানে মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে একদল স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট দেশের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে স্বেচ্ছায়, বিনা পারিশ্রমিকে কোন সুযোগ-সুবিধা ছাড়াই দীর্ঘ ৬/৭ মাস করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কাজ কর্মরত অছেন। বক্তারা আরও বলেন, দেশে দিন-দিন করোনা ভাইরাস রোগী বৃদ্ধি পাওয়ার ও এদের পরীক্ষা -নিরীক্ষা ও আক্রান্ত রোগীদের জরুরি স্বাস্থ্য সেবা দিতে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে বিশেষ বিবেচনায় সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ১৪৫ জন পরবর্তীতে ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট রাজস্বখাতে স্থায়ী নিয়োগ দেওয়া হয়।
এভাবে রাজস্বখাতে নিয়োগ দেওয়ায় স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে সারা বাংলাদেশে নাম বাদ পড়া ও কর্মরত বকি স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের রাজস্ব খাতে স্থায়ী করার বিনীত আহবান জানাচ্ছি। বক্তারা আরো বলেন, করোনা মহামারিতে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল তাতে সঠিকভাবে নমুনা সংগ্রহ করা ও পরীক্ষা-নিরীক্ষা করা কর্মরত টেকনোলজিস্টের পক্ষে সম্ভব ছিল না। আর সেই সময় জীবন যুদ্ধে নিজের জীবনের কথা না ভেবে মানবতার কথা ভেবেছেন তারা এখওনো মানবতার কথা ভাবছেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা তখন যদি স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা স্বেচ্ছায়, বিনা-পারিশ্রমিকে এগিয়ে না আসতো তবে দেশের স্বাস্থ্যখাতের অনেক ক্ষতি হতো। দেশের লক্ষ লক্ষ মানুষ সঠিক নমুনা সংগ্রহ ও পরীক্ষার অভাবে মারা যেত। বক্তারা আরও বলেন, হে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা আমরাতো আপনারি সন্তান আমরা আমাদের জীবন বাজি রেখে আপনার কথায় দীর্ঘ ৬/৭ মাস এবং এখওনো করোনা নমুনা সংগ্রহ করছি। আমাদের মধ্যে অনেকেই কয়েকবার এই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, অনেকেই তার পরিবার ছাড়ছেন, অনেকেই প্রাইভেট চাকরি ছাড়ছেন শুধু আপনার ডাকে সাড়া দিয়ে। যেভাবে ১৪৫ জন পরবর্তীতে ৫৭ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হয়েছে আমাদেরও একইভাবে রাজস্বখাতে নিয়োগ দিয়ে করোনা মহামারিতে মানবতার পাশে থাকার সুযোগ দানে আপনার সু-মর্জি কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট আল আমিন, মাসুদ আলম, সুমন চন্দ্র দাস, রাশেদ হোসাইন, জেসমিন সুলতানা জেমি, রুপম চন্দ্র দাস, রাকিবুল ইসলাম, টিপু সুলতান প্রমুখ।
২৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
