মতলব দক্ষিণে যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বহরী আড়ং বাজারের মনির হোসেন মার্কেটে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মিরান হোসেন মিয়াজী।
উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবুল কাশেম পংকু। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. ফখর উদ্দিন, মো. মুক্তার হোসেন, মো. মহসিন খাঁন অন্তর, মো. আতাউর রহমান ফারুক, মো. খালেক মিয়াজি, মো. রফিকুল ইসলাম।
এসময় উপাদী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল প্রধান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান হিরণ, যুবদল নেতা মনির মিয়াজি, মনির পাটোয়ারী, মুনসুর, সবুজ মিয়াজি, আলাউদ্দিন, ইব্রাহিম, খলিল আহমেদ, ইয়াকুব প্রধান, আলমগির, সফন মিয়াজি, মোস্তফা প্রধান, লালন ফকির, আলী আসাদ প্রধান, আলমগীর প্রধান, শাহীন কবিরাজ, ইকবাল মিয়াজি, মো. আজহার, মো. মহসিন, মো. কামরুল, মুস্তফা মুল্লা, আক্তার সরকার, জীবন মজুমদার, শুক্কুর খান, মানিক কোয়াজি, ইউসুফ মিয়াজি, কাদিরসহ উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৯ অক্টোবর, ২০২০।