স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ না মানায় ১০ মামলায় ৪ হাজার ৮শ’ টাকা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ মামলায় ৬শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ষোলঘর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং মাস্ক না পরার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হেলমেট না থাকা, গাড়ির কাগজপত্র ঠিক না থাকা, গাড়ির লাইসেন্স ও ড্রাইভিং লাইসেনস না থাকা ইত্যাদি অপরাধের জন্য ১০ মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৩ মামলায় ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিআরটিএ পরিদর্শক জিয়া এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
৩ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে সড়ক আইনে ১০ মামলায় ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা
