হাজীগঞ্জে ইসলামী ব্যাংকের চারাগাছ বিতরণ

হাজীগঞ্জ ব্যুরো
‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এই শ্লোগানে হাজীগঞ্জে বিনামূল্যে চারাগাছ বিতরণ করেছে ইসলামী ব্যাংক। বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারাগাছ রোপণ করে ব্যাংকের হাজীগঞ্জ শাখার কর্মকর্তারা।
ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারাগাছ বিতরণ ও স্কুল প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মো. মাহবুব-এ আলম।
ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হাজীগঞ্জ শাখা প্রধান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প কর্মকর্তা এইচএম সাইফুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা জোনের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এইচ.টি.এম শামছুল আলম, জোনাল অফিসের কর্মকর্তা মো. শাহেদ আলম ও উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েদুল বাসার জুয়েল।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শাখার প্রকল্প কর্মকর্তা সাঈদ আহমেদ এবং কোরআন তেলাওয়াত করেন ফিল্ড অফিসার মো. মাসুদুর রহমান। এসময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং উচ্চগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৩ সেপ্টেম্বর, ২০২০।