চাঁদপুরে সড়ক ও পরিবহন আইন না মানায় ১০ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার
সড়ক ও পরিবহন আইন না মানায় চাঁদপুর পৌর এলাকায় নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের উপর অভিযান চালিয়ে ১০ মামলায় ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ আগস্ট) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, চাঁদপুর পৌরসভা এলাকার পালের বাজার গেট এবং নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের উপর যানবাহনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনে ড্রাইভিং লাইসেন্স, কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ও ৯০ ধারা লঙ্ঘনের অপরাধে ১০ মামলায় ১ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০১ আগস্ট, ২০২১।