
এস এম সোহেল
চাঁদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। আটকরা হলো- কক্সবাজার জেলার উখিয়া থানার জুমেরছড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মিজানুর রহমান খান (১৮) ও একই এলাকার সৈয়দ করিমের ছেলে মো. রাসেল (১৮)।
প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, শহরের রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের সামনে বুধবার রাত ২টায় চাঁদপুর মডেল থানার এসআই মিরাজ হোসেন খান চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেন। এই সময় পুলিশ সন্দেহভাজন মিজান ও রাসেলের দেহ তল্লাশি করে ১ হাজার ৫ পিস ইয়াবা জব্দ করে তাদের থানায় নিয়ে আসে। আটকরা তাদের পিতা-মাতা বার্মার রোহিঙ্গা থেকে এসেছিল বলে জানায়।
আটক মিজান ও রাসেল জানায়, আমরা কখনও এ ব্যবসা করিনি। এ ইয়াবাগুলো ঢাকা লঞ্চঘাটে পৌঁছে দিলে আমাদের ১৫ হাজার টাকা দিবে।
এসআই মিরাজ হোসেন খান জানান, কালিবাড়ি থেকে পায়ে হেঁটে লঞ্চঘাট যাওয়ার সময় তাদের সন্দেহ হলে দেহ তল্লাশি করলে ইয়াবাগুলো পাওয়া যায়। তারা টেকনাফ থেকে ইয়াবাগুলো ঢাকা পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। আর ফেনী থেকে সিএনজি যোগে কালিবাড়ি আসে বলে তারা জানায়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানায়, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ ও পুলিশ পরিদর্শক (সিপিআই) আব্দুর রবসহ অন্যান্যরা।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
Post navigation
