চাঁদপুরে হোটেল ব্যবসায়ী ইসলাম সরদারের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের প্রতিষ্ঠিত হোটেল ব্যবসায়ী ইসলাম সরদারের দাফন সম্পন্ন হয়েছে। গত ২৫ অক্টোবর রাত ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার ফোর স্টার হোটেলের স্বত্বাধিকারী ইসলাম সরদার ঢাকা সমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…………. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
মরহুম ইসলাম সরদার চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকায় বসবাস করতেন। তিনি ওই এলাকার রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদের দীর্ঘদিন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
গত শনিবার সকাল ১১টায় মরহুমের প্রথম জানাজা শহরের জোড়পুকুর পাড় বায়তুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হযরত মাাওলানা আল-আমিন। ২য় জানাজা দুপুর ১টায় বড় স্টেশন রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ওই জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মো. সিয়াম।
২টি জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, বিএনপি নেতা সফিকুর রহমান ভূইয়া, জেলা শ্রমিক লীগ নেতা মাহবুবুর রহমান, জেলা জাকের পার্টির সভাপতি কাজী মাহবুবুর রহমান, মুফতি সিরাজুল ইসলাম, রোটা. জামাল হোসেন, রোটা. শবেবরাত, কাউন্সিলর ফরিদা ইলিয়াছসহ হাজারো মুসল্লি।
জানাজা শেষে বড় স্টেশন কবরস্থানে ইসলাম সরদারের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের বড় ছেলে নুরুজ্জামান কালু জানান, তার পিতা দীর্ঘদিনধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা সমরিতা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ২ দিন তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। চিকিসৎকরা শুক্রবার রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।