চাঁদপুরে হোটেল শেরাটন থেকে যুবক-যুবতী আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের আবাসিক হোটেলগুলোতে চলছে অনৈতিক কাজ। এছাড়া আবাসিক হোটেলগুলোতে প্রশাসনের দৃষ্টি না থাকায় মাদকসেবী, ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরের ভাসমান পতিতারা তাদের খদ্দের নিয়ে হোটেলগুলোতে অবস্থান ও উঠতি বয়সের স্কুল-কলেজের পড়ুয়া মেয়েদের বখাটে যুবকরা প্রেমের ফাঁদে ফেলে হোটেলে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হয়। আবার কখনো কখনো বখাটে যুবকরা তাদের মোবাইলে মেয়েদের আপত্তিকর অবস্থায় ছবি ধারণ করে প্রতারণা করার চেষ্টা করে।
শনিবার (২৮ জানুয়ারি) শহরের পূরবী মার্কেটের ৩য় তলার আবাসিক হোটেল শেরাটনের একটি কক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. জাকির হোসেন যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন- ঢালীঘাট এলাকার মুরাদ হোসেন (২৪) ও সদর উপজেলার হালিমা আক্তার (১৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. জাকির হোসেন শহরের পূরবী মার্কেটের ৩য় তলার আবাসিক হোটেল শেরাটনের একটি কক্ষ থেকে অনৈতিক কার্যকলাপ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মুরাদ হোসেন ও হালিমা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটকদের দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়।

২৯ জানুয়ারি, ২০২৩।