এস এম সোহেল
চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদর উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে ৩৪ জন, সাধারণ সদস্য পদে ২৯৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দীক।
বিষ্ণুপুর ইউনিয়ন থেকে মোট ৩৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম (নৌকা), অজিউল্লাহ সরকার (হাতপাখা), স্বতন্ত্র খোরশেদ আলম (আনারস) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ২৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে সংরক্ষিত সদস্য (৪, ৫ ও ৬নং) রহিমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আশিকাটি ইউনিয়ন থেকে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী (নৌকা), মো. মাসুদ গাজী (হাতপাখা), স্বতন্ত্র দেলওয়ার হোসেন খান (চশমা) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে সংরক্ষিত সদস্য (৭, ৮ ও ৯নং) পদে একাধিক প্রার্থী না থাকায় আয়শা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মোট ৫১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪জন। তারা হলেন- মাসুদুর রহমান নান্টু (নৌকা), মো. শাহ জামাল গাজী (হাতপাখা), স্বতন্ত্র স্বপন মাহমুদ (টেলিফোন) ও মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ৩৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
রামপুর ইউনিয়ন থেকে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১জন। তারা হলেন- ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মৈশাদী ইউনিয়ন থেকে মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- মো. নুরুল ইসলাম (নৌকা), আজহারুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র আবু জাফর মো. সালেহ (আনারস) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে ৭নং ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় মো. রাশেদ আহম্মদ ঢালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তরপুরচন্ডী ইউনিয়ন থেকে মোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান প্রার্থী ১জন। ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য ১৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে সাধারণ সদস্য ১নং ওয়ার্ড আরশ্বাদ মোল্লা, ২নং ওয়ার্ড হাচানাত হাজী, ৪নং ওয়ার্ড সোবহান গাজী ওয়ার্ডে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
বাগাদী ইউনিয়ন থেকে মোট ৪৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল (নৌকা), মো. নেয়ামত উল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র মো. বরকত উল্ল্যাহ খান (চশমা), মানিক মিয়া (আনারস) ও জাকের পার্টির মুনসুর বেপারী (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে একাধিক প্রার্থী না থাকায় সংরক্ষিত আসনে (১, ২ ও ৩নং) পারুল আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বালিয়া ইউনিয়ন থেকে মোট ৩৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭জন। তারা হলেন- রফিক উল্যাহ মাস্টার (নৌকা), মো. নুরুদ্দিন খান (হাতপাখা), স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম (টেবিল ফ্যান), হাফিজুর রহমান (টেলিফোন), মো. জাহাঙ্গীর হোসেন তফাদার (আনারস), মো. কামরুল হাসান খান (মটর সাইকেল), গাজী মো. মাসুদ রায়হান (চশমা) পেয়েছেন। সাধারণ সদস্য ১৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চান্দ্রা ইউনিয়ন থেকে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী (নৌকা), মাও. মো. মজিবুর রহমান মিয়াজী (হাতপাখা), স্বতন্ত্র মুকবুল (ঘোড়া) ও আব্দুর রহমান বেপারী (আনারস) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
হানারচর ইউনিয়ন থেকে মোট ৩২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন। তারা হলেন- মো. মুকবুল হোসেন মিয়াজী (নৌকা), মো. মনির হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র মোজাম্মেল হোসেন গাজী (আনারস) প্রতীক পেয়েছেন। সাধারণ সদস্য ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এদের মধ্যে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য গোলাম আলী মিঝি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুরের ১০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ১১ নভেম্বর।
২৮ অক্টোবর, ২০২১।
