এস এম সোহেল
আগামি ১১ নভেম্বর ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস, সদর উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে চেয়াম্যান পদে ৫০ জন, সাধারণ সদস্য পদে ৩৪৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
বিষ্ণুপুর ইউনিয়নে মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। সাধারণ সদস্য ২৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী অজিউল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান ও খোরশেদ আলম।
আশিকাটি ইউনিয়নে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬ জন। সাধারণ সদস্য ৪১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. মাসুদ গাজী, স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার হোসেন খান, জাফর আহম্মেদ খান, নয়ন চন্দ্র দাস ও সাইফুল ইসলাম।
শাহমাহমুদপুর ইউনিয়ন থেকে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬জন। সাধারণ সদস্য ৩৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১০জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মাসুদুর রহমান নান্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. শাহ জামাল গাজী, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ, মো. আবুল হাসেম রুশদী, মো. ফারুক হোসেন বেপারী ও মো. রফিকুল ইসলাম।
রামুপুর ইউনিয়ন থেকে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন। সাধারণ সদস্য ৩৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী আলতাফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী আবুল বারাকাত মো. রেজওয়ান, মো. ইকবাল হোসেন পাটওয়ারী ও মো. দিদার হোসেন।
মৈশাদী ইউনিয়ন থেকে মোট ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৭জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মো. নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী আজহারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং সাবেক চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ।
তরপুরচন্ডী ইউনিয়ন থেকে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩জন। সাধারণ সদস্য ৩০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. মারুফ সর্দার, স্বতন্ত্র প্রার্থী মো. আলম খান।
বাগাদী ইউনিয়ন থেকে মোট ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন। সাধারণ সদস্য ৩৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৮ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. নেয়ামত উল্লাহ, জাকের পার্টি মুনসুর বেপারী, স্বতন্ত্র প্রার্থী মো. বরকত উল্ল্যাহ খান ও মানিক মিয়া।
বালিয়া ইউনিয়ন থেকে মোট ৪৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭জন। সাধারণ সদস্য ৩০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১১জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী রফিক উল্যাহ মাস্টার, বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. নুরুদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন তফাদার, মো. কামরুল হাসান খান ও গাজী মো. মাসুদ রায়হান।
চান্দ্রা ইউনিয়ন থেকে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন। সাধারণ সদস্য ৪০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৯জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মাও. মো. মজিবুর রহমান মিয়াজী, স্বতন্ত্র প্রার্থী মুকবুল, নাছির উদ্দিন গাজী ও আব্দুর রহমান বেপারী।
হানারচর ইউনিয়ন থেকে মোট ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। সাধারণ সদস্য ২৭জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৬জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী মো. মুকবুল হোসেন মিয়াজী, বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রার্থী মো. মনির হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাঢ়ী, মোজাম্মেল হোসেন গাজী ও মো. নাছির মাঝি।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে চাঁদপুরের ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ নভেম্বর।
১৮ অক্টোবর, ২০২১।
