শাহ্ আলম খান
চাঁদপুর জেলায় বিধি-নিষেধের ‘কঠোর লকডাউন’ এর ১০দিনে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার ১শ’ ৫১টি মামলায় ৮ লাখ ৭৩ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (১০ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার ব্যাটেলিয়ান সদস্যবৃন্দ।
এর মধ্যে প্রথম দিনে স্বাস্থ্যবিধি না মানা ও ভোক্তা অধিকার আইনে ৫৬ মামলায় ৫৬জনকে ৩৯ হাজার ৫০টাকা অর্থদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যবিধি না মানায় ১০৬ মামলায় ১০৬জনকে ৬৯ হাজার ৬শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
লকডাউনের তৃতীয় দিনে জেলায় ১৬৭ মামলায় ১৬৭ জনকে ১ লাখ ২৯ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এসব জরিমানা আদায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ২২টি।
লকডাউনের চতুর্থ দিনে জেলায় ১৬০ মামলায় ১৬০জনকে ১ লাখ ৫৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১১টি
লকডাউনের পঞ্চম দিনে জেলায় ১৪৩ মামলায় ১৪৩ জনকে ১লাখ ৩১ হাজার ৯২০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৭টি।
লকডাউনের ষষ্ঠ দিনে জেলায় ১২৩ মামলায় ১২৩ জনকে ৮২হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৭টি।
লকডাউনের সপ্তম দিনে জেলায় ৯৭ মামলায় ৯৭ জনকে ৭৩হাজার ৮০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৬টি।
লকডাউনের অষ্টম দিনে জেলায় ৯১ মামলায় ৯১ জনকে ৫৭হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৪টি।
লকডাউনের নবম দিনে জেলায় ৭০ মামলায় ৭০ জনকে ৪২হাজার ১০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১০টি।
লকডাউনের ১০ম দিনে জেলায় ১০৯মামলায় ১০৯ জনকে ৭২হাজার ৯০০ টাকা জরিমানা করেছে জেলা সদর ও উপজেলা পর্যায়ে পৃথক ভ্রাম্যমাণ আদালত। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে ১৪টি।
১১ জুলাই, ২০২১।
