দাসাদীতে কোরবানির গরুর হাট চালু

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদীতে শুরু হয়েছে কোরবানির গরুর হাট। সরকারি আদেশের তোয়াক্কা না করে শুক্রবার (৯ জুলাই) থেকে দাসাদী গ্রামে দাসাদী বাজারে সড়কের পাশে গরুর হাট বসিয়ে বেচাকেনা শুরু করেছে।
গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাসাদী মাদ্রাসার জায়গায় ও সড়কের পাসে খুঁটি গেড়ে গরু বেচাকেনা শুরু করে। এই গরুর হাটের ইজারাদার ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
চাঁদপুরে গত কয়েকদিনে করোনা সংক্রমণ আকাশচুম্বি। এর মধ্যে খোদ ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কঠোর লকডাউনের মধ্যে গরুর হাট বসানোকে প্রসাসনকে বৃদ্ধিঙ্গুলি প্রদর্শন বলে মনে করছেন এলকাবাসী।
এ ব্যাপারে গরুর হাটের ইজারাদার কল্যাণপুর ইউপির চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী জানান, স্বাস্থ্যবিধি মেনে এ হাটে গরু বেচাকেনা চলবে। অন্যান্য হাটের চাইতে এ হাটে হাসিল অনেক কম থাকবে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ জানান, এখন পর্যন্ত গরুর হাট বসবে কি বসবে না সরকারি নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। যে নরমাল প্রসিডুট গরুর হাট বাজারে ইজারা প্রসিডুট সেভাবে আমরা আগাচ্ছি। যদি সরকারি কোন নির্দেশনা আসে যে গরুর হাট বসবে না, তাহলে সরকারি নিষেধাজ্ঞা মোতাবেক গরুর হাট বসবে না এবং আমাদের যে ১৪ তারিখ পর্যন্ত লকডাউন সে পর্যন্ত কোন গরুর হাট বসবে না। আপনারা জানেন জেলা প্রশাসক চাঁদপুর একটা অনলাইন পেইজ খুলেছেন গরুর হাটের জন্য। আপনারে চাইলে সেকানে গরু বেচাকেনা করতে পারবেন।
লকডাউনে গরুর হাটের বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

১১ জুলাই, ২০২১।