চাঁদপুরে ১১ ড্রাম জাটকাসহ ট্রাক আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানা পুলিশ ১১ ড্রাম জাটকা আটক করেছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বাগাদী এলাকা থেকে ১টি ট্রাকসহ ১১ ড্রাম জাটকা আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক জাটকাগুলো থানায় রাখা হয়েছে। ট্রাকের মালিককে খবর দেয়া হয়েছে।
মডেল থানার এএসআই পলাশ বড়ুয়া জানান, ভোরে বাগাদীতে জাটকাগুলো গাড়িতে লোড করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গেলে পাচারকারীরা সট্কে পড়ে। তখন পরিত্যক্ত অবস্থায় ট্রাকসহ জাটকাগুলো থানায় নিয়ে আসা হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন জানান, জাটকাগুলো আটক রয়েছে। গাড়ির ড্রাইভারকে খবর দেয়া হয়েছে। আটক জাটকাগুলো জেলখানায় বিতরণ করা হবে।

২০ এপ্রিল, ২০২০।