স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী পৃথক অভিযানে মো. মোবারক কাজী (৩৫) কে ১২০ পিস ও মো. মাইন উদ্দিন কবিরাজ (৩২) কে ২ হাজার ৬শ’সহ মোট ২৭শ’ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোববার (১৩ জুন) সন্ধ্যা ৬টায় ও রাত ৯টায় চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম পৃথক পৃথক এ অভিযানগুলো পরিচালনা করেন।
আটকরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি চাঁনখার বাজার মৃত লতিফ কাজীর ছেলে মো. মোবারক কাজী (৩৫) ও হাজীগঞ্জ উপজেলার পূর্ব মুকিমাবাদ এলাকার কামাল হোসেনের ভাড়াটিয়া মৃতমুনসুর আহমেদের ছেলে মো. মাইন উদ্দিন কবিরাজ (৩২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত রেডিং টীম চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি চাঁনখার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো. মোবারক কাজীর দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরিদর্শক বাপন সেন চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
একই দিনে আরো একটি অভিযানে দিনগত রাত ৯টায় হাজিগঞ্জ থানাধীন পূর্বমুকিমাবাদ গ্রামের কামাল হোসেনের ভাড়াটিয়া আসামির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি মো. মাইন উদ্দিন কবিরাজের দেহ তল্লাশি করে ২৬শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
১৫ জুন, ২০২১।
