আমরা কবে সচেতন হবো..?
হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ বাজার থেকে তোলা একটি স্থিরকৃত ছবিতে দেখা যাচ্ছে, ডাস্টবিন নয়, ড্রেনের স্লাবের উপর জবাইকৃত মুরগির বর্জ্যসহ ফুটপাতে আবর্জনা ফেলে রাখা রয়েছে। সচেতন না হওয়ার কারণে এমন চিত্র শুধু আলীগঞ্জে নয়, পৌরসভার সব ওয়ার্ডসহ বাজার এলাকায় রয়েছে। এতে করে ডাস্টবিন নয়, ফুটপাত ও ড্রেনগুলো পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
দেখে গেছে, মানুষ আসছেন আর ময়লা ফেলছেন। আর সেই ময়লা ডাস্টবিনের পাশে, ফুটপাত কিংবা খোলা জায়গা ও ড্রেনের ওপর ফেলেই নিজেদের দায়িত্ব সারছেন তারা। অথচ পৌরসভার পক্ষ থেকে বাজার এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা ও পাড়া-মহল্লার নির্দিষ্ট স্থানে রয়েছে ডাস্টবিন।
তারপরও মানুষ ডাস্টবিন ব্যবহার না করে, ড্রেনে, রাস্তার ওপরে, বাড়ির সামনে ও মোড়ের মধ্যে ময়লা ফেলে রাখে। এতে করে একদিকে যেমনি অস্বাস্থ্যকর হচ্ছে আমাদের পরিবেশ, অপর দিকে পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার করতেও বেগ পেতে হচ্ছে। তাই আসুন আমরা সবাই সচেতন ও দায়িত্বশীল হয়ে ডাস্টবিনে ময়লা ফেলি। -ছবি ও প্রতিবেদন : মোহাম্মদ হাবীব উল্যাহ্।
১৫ জুন, ২০২১।
