
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাদক মামলার ২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসমী শাহ আলম (২৮) কে আটক করেছে মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ৯টায় এএসআই মো. আব্দুল হাসেম অভিযান চালিয়ে আসামির নিজ বসতঘর থেকে আটক করে। আসামি শাহ আলম যমুনা রোডের মৃত আবুল কালাম গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর থানা মামলা নং-২. ৪/৭/১৭। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন ২০০৪ এর ১৯ এর (১) টেবিল ৯ এর খ জিআর ০৯/১৭ মামলায় আদালত শাহ আলমের বিরুদ্ধে ২ বছরের সাজা এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিলো।
স্থানীয়রা জানায়, শাহ আলম যমুনা রোড ও আশপাশের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতো। এর আগেও কয়েকবার পুলিশ তাকে মাদকসহ আটক করে।
এসআই মো. আব্দুল হাশেম জানান, আটক আসামিকে সকাল ১১টায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
