স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাসুদ চাপরাশিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় শহরের ডিসি অফিস সংলগ্ন এশিয়ান হোটেলের সামনে থেকে মডেল থানার এএসআই আবু হানিফ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি মো. মাসুদ চাপরাশি চাঁদপুর শহরের জিটি রোড উত্তরের মো. সিরাজ চাপরাশির ছেলে।
চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গত ২৩ অক্টোবর জিআর ১৬/২০১৬ মামলায় দোষীসাব্যস্ত করে তাকে ২ বছরের কারাদণ্ড, সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল প্রদান করেন। আটকের পর গতকাল বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
