‘জাগ্রত বিবেকে, চলো লড়াইয়ের পথে’
প্রেস বিজ্ঞপ্তি
আজ চাঁদপুর জেলার ছাত্র ইউনিয়নের ২৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের উদ্বোধন করা হবে সকাল ১০টায় জোড় পুকুর পাড় চাঁদপুর সাহিত্য একাডেমিতে। উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চাঁদপুর জেলা সভাপতি কমরেড মনীষা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনিক রায়।
সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সালমা আক্তার।
