স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সুস্থ যেমন হচ্ছে নতুন করে আক্রান্তের সংখ্যাও তেমনি বেড়েই চলছে। তবে সরকারি বিভিন্ন দপ্তরের আক্রান্তদের মধ্যে পুলিশের সংখ্যই বেশি। প্রায় প্রতিদিনই পুলিশ সদস্য আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আক্রান্ত পুলিশ সদস্যদের থেকে সংক্রমিত হয়ে তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছে।
গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলায় নতুন করে আরো ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী বেড়ে দাঁড়ালো ৪শ’ ৭৯ জনে। আর মৃত ১জন বেড়ে যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯জন।
গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসে ১০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৯টি করোনা, ১টি নেগেটিভ। এছাড়া মতলব আইসিডিডিআর,বি হাসপাতালে আরো ৬ জনের শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গতকাল চাঁদপুরে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে হাইমচরে ১জন, ফরিদগঞ্জে ৩জন, শাহরাস্তিতে ১জন, মতলব দক্ষিণে ২জন, মতলব উত্তরে ২জন (মৃত ১ জনসহ)। এর বাইরে আলাদাভাবে মতলব আইসিডিডিআর,বিতে আরো ৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৭৯ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১৬২জন, ফরিদগঞ্জে ৫৩জন, হাজীগঞ্জে ৫৮জন, শাহরাস্তিতে ৬৩জন, মতলব দক্ষিণে ৪৪জন, কচুয়ায় ২৮জন, হাইমচরে ৩৩জন ও মতলব উত্তরে ২৭জন। এর বাইরে মতলব আইসিডিডিআরবিতে আরো ৬জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
এছাড়া জেলায় মোট ৩৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ১১জন, হাজীগঞ্জে ১২জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, শাহরাস্তিতে ৩জন, মতলব উত্তরে ৪জন ও মতলব দক্ষিণে ১জন।
১৬ জুন, ২০২০।
