
শাহ আলম খান
চাঁদপুর জেলায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৭২৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আইসোলেশনে আছেন ২ জন। আর গত ২৪ ঘণ্টায় ৯৯ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়ে যাওয়ায় বাড়িতে স্বাভাবিক জীবনযাপনের জন্য বলা হয়েছে। আর বিভিন্ন দেশ থেকে আসা নতুন ৩ জন হোম কোয়ারেন্টাইনে যুুুক্ত হয়েছেন।
করোনাভাইরাস সংক্রান্ত কেন্দ্র থেকে করে দেয়া চাঁদপুর জেলা কমিটির সদস্য সিভিল সার্জন ডা. শাখাওয়াত উল¬্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানা গেছে, জেলার ৮টি উপজেলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিদেশ থেকে আসা ৭২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ২ জন মা-মেয়ে রয়েছেন মতলব উত্তর উপজেলার স্বাস্থ্য কমপে¬ক্সের আইসোলেশন ওয়ার্ডে। মা (৪৫) গত ১২ মার্চ সৌদিআরব থেকে দেশে আসেন। পরে তার জ্বর-সর্দি দেখা দিলে তাকে ১৮ তারিখে হসপিটালে ভর্তি করা হয়। তার সাথে তার মেয়ে (১৫) কেও একই হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তবে তারা মা-মেয়ে এখন সুস্থ আছেন।
এদিকে মঙ্গলবার সকালে ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ায় তাদেরকে সুস্থ ঘোষণা করে ছাড়া হয়েছে।
অপরদিকে করোনাভাইরাস মোকাবেলায় চাঁদপুর জেলা সদর হসপিটালসহ উপজেলা হাসপাতালগুলোতে মোট ১০০ বেডের আইসোলেশন ওয়ার্ড স্থাপন করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল¬্যাহ।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জানান বলেন, হোম কোরেন্টিনের সংখ্যা আরো কমতে পারে। জেলা ও উপজেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। সকালে কুমিল্লা থেকে সেনাবাহিনীর একটি টীম চাঁদপুরে এসেছে। তারা আমাদের সাথে আলোচনা করে সার্বিক পরিস্থিত সম্পর্কে অবগত হয়েছেন। আজ বুধবার তারা চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন।
