স্টাফ রিপোর্টার
আগামি শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চাঁদপুরে ’৮৬ শিক্ষার্থীর সন্তানদের সম্মাননা প্রদান করা হবে। এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে তাদের সন্তানরা যারা চলতি বছর এইচএসসি পাস করেছে তাদের আক্কাছ আলী রেলওয়ে একাডেমী হলরুমে সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মাননা দেয়া হবে।
এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের যেসব বন্ধুর সন্তানরা এবছর এইচএসসি উত্তীর্ণ হয়েছে তাদের মার্কশীটের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বরসহ ২৩ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। চাঁদপুরের বাইরে যেসব বন্ধুরা আছে তারা ম্যাসেঞ্জারে পাঠালেও গ্রহণ করা হবে। এ বিষয়ে গোলাম হোসেন টিটু (০১৬১১-৭৩৩৪৪৭) ও শেখ রফিকের (০১৯২৬-১৪৪০৬৪) সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মালেশিয়ান প্রবাসী এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের সদস্য জি.এম মনিরুজ্জামান মনিরের সহযোগিতায় এই সম্মাননা দেয়া হবে। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন- চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, মো. জাকির হোসেন মিয়াজী, রোটা. মাহবুবুর রহমান সুমন, মির্জা জাকির হোসেন, এস.এম মোর্শেদ সেলিম, মোছলে উদ্দিন বিটন পাটওয়ারী, কাজী শেরে আলম রিপন ও মো. জহিরুল হক।
এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. গোফরান হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন যথাসময়ে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
২২ ফেব্রুয়ারি, ২০২২।
