স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল। সভা পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সায়েদ আলী আকন্দ।
বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিজি, সহ-সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, বোরহান খান টেলু, সাংগঠনিক সম্পাদক মোতালেব ঢালী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা বেগম বিউটি, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহির হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক ফারুক মাঝি প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
০৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে আ.লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন
