স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় কর্মরত বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে গঠিত চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সহ-সভাপতি বাদল মজুমদার, বোরহান উদ্দিন ঢালীম, মিজানুর রহমান, মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক দাস, সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গনি, অর্থ সম্পাদক শাহরিয়ার পলাশ, সহ-ম্যাগাজিন বিষয়ক সম্পাদক আনোয়ারুল হক, কার্যকরী সদস্য এইচ.এম নিজাম উদ্দিন, বাদশা ভূঁইয়াসহ আরো অনেকে।
এ সময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের কর্মস্পৃহা যেন সত্যের পথে থাকে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। এতে করে আমরা সেই সংবাদ পড়ে কোথায় কী হচ্ছে তা সম্পর্কে দ্রুত জানতে পারব এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে পারব। আপনাদের পথ চলা সুদীর্ঘ হোক।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা
