মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভিক্ষুকমুক্ত হলো হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়ন ও দ্বাদশগ্রাম ইউনিয়ন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিক্ষুকদের পূনর্বাসনের উপকরণ প্রদানের মাধ্যমে গতকাল মঙ্গলবার হাটিলা পূর্ব ইউনিয়ন ও দ¦াদশগ্রাম ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। স্ব-স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ প্রদান করা হয়।
এদিন বিকালে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১৩ জন ভিক্ষুককে নিজ-নিজ চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ (ক্ষুদ ব্যবসার মালামাল, রিক্সা ও ছাগল) বিতরণের মধ্য এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।
এ সময় সুবিধাভোগীদের মধ্যে ৩ জনকে রিক্সা, ২ জনকে ক্ষুদ্র ব্যবসার যাবতীয় মালামাল ও ৩ জনকে ছাগল এবং দুই জনকে অন্যান্য উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন নাসিরকোট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া, ইউপি সচিব নুরুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মো. শাহজাহান ও ইঞ্জি. শাহজাহান সিরাজ প্রমুখ।
একই দিন সকালে হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন ভিক্ষুককে নিজ-নিজ চাহিদা অনুযায়ী পূনর্বাসনের উপকরণ (ক্ষুদ্র ব্যবসার মালামাল, সেলাই মেশিন, ছাগল ও হাঁস-মুরগি) বিতরণের মধ্য দিয়ে এ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব আবুল বাশার। অনুষ্ঠানগুলোতে স্ব-স্ব ইউনিয়নের সব ইউপি সদস্য, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
