সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক রিপন
এস এম সোহেল
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ১৩টি ও আওয়ামী লীগের ২টি পদে জয়লাভ করেছে। এতে সভাপতি পদে অ্যাড. এটিএম মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন বিজয়ী হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. কামাল উদ্দিন আহমেদ।
বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’প্যানেলে ১৫টি পদে ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এসময় ৩৪০ জন ভোটারের মধ্যে ৩৩৪ জন ভোট প্রদান করেছে।
বিজয়ী প্রার্থীরা হলেন- সভাপতি পদে আলহাজ অ্যাড. এটিএম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া পেয়েছেন ১৪০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল সাত্তার ১৪৫ ভোট। জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুরী ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাড. এজেডএম রফিকুল হাসান রিপন ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল মান্নান মিয়াজী পেয়েছেন ১৬৩ ভোট। সম্পাদক ফরমস অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ নূরুল আমিন খান পেয়েছেন ১৫০ ভোট। সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. মো. শাহজাহান খান ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সালমা আক্তার পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাড. রেজাউর রহমান শাওন ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. বিশ্বজিত কর রানা পেয়েছেন ১৫৯ ভোট। জেনারেল অডিটর পদে অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী পেয়েছেন ১৪৯ ভোট। রানিং অডিটর পদে অ্যাড. জাবির হোসেন ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মাসুদ রানা পাটওয়ারী পেয়েছেন ১১৭ ভোট। চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. আবুল হাসানাত বেপারী ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল্লা আল মামুন পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. তৌহিদ আহম্মেদ পাটওয়ারী পেয়েছেন ১৫৫ ভোট। সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাড. মো. সানজিদ হাসান (সানি) ১৭৭ ভোট, অ্যাড. রিয়াদ হোসেন (মুনতাসির) ১৬৬ ভোট ও অ্যাড. মাহবুব আলম ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোসাম্মৎ রোজিনা বেগম ১৫২ ভোট, অ্যাড. মোহাম্মদ জামাল হোসেন ১৪৩ ভোট ও অ্যাড. তাছলিমা আক্তার ১৪০ ভোট পেয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. কামাল উদ্দিন আহমেদ এবং রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবদুল্লাল আল মামুন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. মো. মাইনুল আহছান ও অ্যাড. এএনএম মাইনুল ইসলাম। নির্বাচনের ফলাফল ঘোষণার পর-পরই নবনির্বাচিত নেতৃবৃন্দ দায়িত্বগ্রহণ করেন।
২৬ জানুয়ারি, ২০২৩।
